শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বিএনপি নির্বাচনী ভীতিতে আক্রান্ত : হাছান মাহামুদ

  • আপডেট সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ আগস্ট ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

hhhh

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহামুদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা এখন নির্বাচনী ভীতিতে আক্রান্ত হয়ে পড়েছে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘নির্বাচন বিএনপির কোনো সমস্যা নয়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আপনাদের যদি নির্বাচন নিয়ে কোনো সমস্যাই না থাকে তাহলে শর্ত দিলেন কেন? আপনারা ৭টি শর্ত দিয়েছেন। এ শর্তের মানে হলো আপনারা নির্বাচনকে ভয় পান।
তিনি বলেন, দেশের মানুষের এমন কোনো দায় পড়েনি যে, আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা যাচাই করুন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে হাছান মাহমুদ বলেন, কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনা রক্ষার ক্ষেত্রে যে গান রচনা করে গেছেন, তা যুগ-যুগ থাকবে। আজকে নজরুলের চেতনা খুব প্রয়োজন। কারণ দেশে আজকে ষড়যন্ত্র হচ্ছে। একটি অসাম্প্রদায়িক চেতনার জন্যই বাংলাদেশের সৃষ্টি। কিন্তু বিএনপি অসাম্প্রদায়িক চেতনা চায় না। তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়।
সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপত্বিতে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিএনপি নির্বাচনী ভীতিতে আক্রান্ত : হাছান মাহামুদ

আপডেট সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ আগস্ট ২০১৮