শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শিক্ষার্থীদের আন্দোলনে বিশৃঙ্খলাকারীদের অনেকেই চিহ্নিত হয়েছে : আইজিপি

  • আপডেট সময় : ০৮:০৮:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে তাদের অনেকেই চিহ্নিত হয়েছে।
তিনি বলেন, এই অনুপ্রবেশকারীদের কোন ছাড় দেয়া হবে না। তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।
তিনি আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে পুলিশ লাইনস মসজিদ, মহিলা পুলিশ ব্যারাক এবং নতুনবাজার পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ খন্দকার গোলাম ফারুক, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে আমরা নিশ্চিতভাবে চিহ্নিত করেছি। ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে বেশ কয়েকটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, এসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অনেককে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
পুলিশ প্রধান বলেন ,যারা অরাজকতা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। এছাড়া যারা উস্কানিদাতা তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

শিক্ষার্থীদের আন্দোলনে বিশৃঙ্খলাকারীদের অনেকেই চিহ্নিত হয়েছে : আইজিপি

আপডেট সময় : ০৮:০৮:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮