সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : দু’জেলার নেতাদের বৈঠকে সমাধান

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ৮ আগস্ট ২০১৮
  • ৭৫৬ বার পড়া হয়েছে

আজ থেকে চলবে দুরপাল্লা ও অভ্যান্তরীন সকল রুটের বাস
চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল রাতে তুলে নিয়েছে চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও পরে দু’জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আলোচনাতে এ সিদ্ধান্ত হয়।
জানা যায়, চুয়াডাঙ্গায় গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট টানা ৬দিন পর ঝিনাইদহ জেলা প্রশাসকের উদ্যোগে দু’জেলার নেতাদের মধ্যকার দ্বন্দ্বের আংশিক সমাধান হয়েছে। রয়েল পরিবহনের মেহেরপুর টু পটুয়াখালী রুটে বাস চলাচলের সমাধান হতে সময় লাগবে আরো কিছুদিন। এমনটিই জানিয়েছেন চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। আলোচনা ফলপ্রসু হওয়ার ফলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল রাতেই তুলে নিয়েছে চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘট তুলে নিলে গতকাল রাত থেকেই শুরু হয় ঢাকামুখি সকল পরিবহনের চলাচল। গাড়ি চলাচলের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা জেলা শহরের সকল পরিবহন কাউন্টারে দূরপাল্লার যাত্রীদের ভীড় বাড়তে থাকে।
গত সপ্তাহে রয়েল পরিবহনের মেহেরপুর থেকে পটুয়াখালী পর্যন্ত চলাচলের জন্য সবকিছু ঠিকঠাক করে রাস্তায় ছাড়ে দুটি বাস। সে সময় স্বাভাবিক পরিবেশটি ঘুলা করে ঝিনাইদহ মালিক পক্ষ। তারা পরিবহন দুটি চালাতে না দেওয়াসহ একে একে উক্ত পরিবহনের ঢাকামুখি সকল গাড়ী চুয়াডাঙ্গাতে ফেরত পাঠানোসহ বন্ধ করে দেয় পরিবহনটির কাউন্টার। ফলে এ ঘটনার প্রতিবাদস্বরুপ পূর্ব ঘোষণা অনুযায়ী চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদও ডাক দেয় বৃহৎ আন্দোলনের। চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ বন্ধ করে দেয় অভ্যান্তরীন রুটের সকল গাড়ি চলাচল। ফলে আন্তজেলাসহ সকল জেলার যাথে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেলে চরম বিপাকে পড়ে যাত্রী সাধারণসহ এ খাতের শ্রমিকরা। অচল হওয়ার উপক্রম হয় এ খাতজুড়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ সুত্রে জানা যায়, টানা ৬দিন অনির্দিষ্ঠকালের পরিবহন ধর্মঘট চলাকালে গতকাল মঙ্গলবার ঝিনাইদহ থকে আমন্ত্রণ আশে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের আহবানে সাড়া দিয়ে গতকালই ঝিনাইদহ জেলা প্রশাসকের উপস্থিতিতে তার সম্মেলন কক্ষে দু’জেলার নেতারা একত্রিত হয়ে ফলপ্রসু আলোচনা করে। পরে ঝিনাইদহ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সাথে আলোচনা হয়। এসময় রয়েল পরিবহনের মেহেরপুর টু পটুয়াখালী রুটের বাস দুটি নিয়ে আবার পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে একমত হয় নেতারা। এসকল বিষয়ে আমরা সম্মত হয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তুলে নিয়েছি। যার ফলে গতকাল রাত থেকেই দূর পাল্লার সকল পরিবহন চলাচল শুরু করেছে। আজ সকাল থেকে আন্তজেলা’র সকল রুটে বাস চলাচল করবে। গতকাল এ আলোচনাতে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ দু’জেলার মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : দু’জেলার নেতাদের বৈঠকে সমাধান

আপডেট সময় : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ণ, বুধবার, ৮ আগস্ট ২০১৮