বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের অবহেলিত রাস্তার কারণে স্কুলে যেতে পারে না শিক্ষার্থীরা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৬:০৮ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের একটি অবহেলিত রাস্তা। প্রায় এক কিলোমিটার রাস্তায় কোন মাটি নেই। নিচু জমির সাথে মিশে একাকার হয়ে আছে গ্রামীন এই সড়কটি। কয়েক যুগ রাস্তাটিতে যে মাটি দেওয়া হয় না তা বলতে পারে না গ্রামবাসি। হাটবাকুয়া গ্রামের উত্তরপাড়ার আনার মন্ডলের বাড়ি থেকে সরোয়ার মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য। রাস্তায় সর্বক্ষন কাদা পানি থাকায় প্রায় ৫০টি পরিরবার প্রয়োজন ছাড়া বর্ষাকালে বের হয় না। স্কুল কলেজের শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারে না। কেও অসুস্থ হয়ে পড়লে কাঁধে করে নিয়ে যেতে হয়। ওই সড়কে বসবাসকারী দুদু লস্কার ও মোফাজ্জেল মোল্লা জানান, রাস্তাটি পাকা না হওয়ায় তাদের বাড়িতে আত্মীয় স্বজনরাও বর্ষা মৌসুমে আসতে পারে না। রাস্তার কারণে তারা লজ্জিত। সেই সাথে গ্রামের সুনামও ক্ষুন্ন হচ্ছে। কালীচরণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলাম পিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, ২ বছর ধরে আমি চেয়ারম্যানকে বলে আসছি আমার ওয়ার্ডের এই রাস্তাটির কথা। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেন নি। রাস্তাটির কারণে হাটবাকুয়া গ্রামের উত্তরপাড়ার প্রায় ৫০টি পরিবার চলাচল করতে পারছে না। তিনি এলজিএসপি, টিআর, কাবিটা বা কর্মসৃজন প্রকল্প দিয়ে রাস্তাটি চলাচলের যোগ্য করার দাবী জানান। বিষয়টি নিয়ে কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত জানান, তিনি রাস্তাটি করে দিবেন, তবে সময় লাগবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের অবহেলিত রাস্তার কারণে স্কুলে যেতে পারে না শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:৪৬:০৮ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮