বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মেহেরপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে দুই দিনে ৯৪ জন চালকের বিরুদ্ধে মামলা ॥ ৬টি মোটর সাইকেল আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:২২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি॥ মেহেরপুরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ । ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন- এই স্লোগাকে সামনে রেখে জেলায় ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে মোটর সাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের রেজিঃ, ড্রাইভিং লাইসেন্স, ইন্সূরেন্স কাগজপত্র যাচাই করা শুরু করেছে জেলা ট্রফিক পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫৩টি মোটর সাইকেল চালকের বিভিন্ন ধারায় মামলা ও ১টি রেজিঃ বিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে। রবিবার ৪১টি মোটর সাইকেল চালক, ২টি ট্রাক চালককের মামলা ও ৫টি রেজিঃবিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে।

ট্রাফিক পুলিশের টি.আই মুসতবা জানান, চলমান পরিস্থিতিতে ট্রাফিক সপ্তাহ  উপলক্ষে জেলায় ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গতিতে গাড়িচালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় ট্রাফিক পুলিশের টি.আই-৩ মনির হোসেন, সার্জেন নাজমুল হাসান, টিপু সুলতান, এটিএসআই মামুন সহ বিভিন্ন কলেজের রোভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় ট্রাফিক পুলিশ ও স্কাউটস সদস্যদের সহায়তা নিয়ে বিভিন্ন যানবাহনের চালকদের দুর্ঘটনারোধে সতর্ক করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

এদিকে, অন্যদিনের মতো মেহেরপুর থেকে লোকাল এবং দুরপাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। ফলে সড়কপথে যাতায়তকারী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে দুই দিনে ৯৪ জন চালকের বিরুদ্ধে মামলা ॥ ৬টি মোটর সাইকেল আটক

আপডেট সময় : ১১:২২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮