বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বান্দরবানের লামায় নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার, এখনো একজনের সন্ধান মেলেনি

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:১২:৫২ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮
  • ৭৫৩ বার পড়া হয়েছে

মো.ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ইঞ্জিন চালিত যাত্রীবাহি একটি নৌকা ডুবিতে নিখোঁজ ৩ ব্যক্তির মধ্যে অবশেষে ২ জনের লাশ উদ্ধার হয়েছে এখনো লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তাউপাড়ার বাসিন্দা চিংক্রাত ম্রোর ছেলে রেংপং ম্রোকে (৪০) উদ্ধার সম্ভব হয়নি।
নিখোঁজের ৩২ ঘন্টা পর সোমবার সকালে মাতামুহুরী নদীর হেব্রণ মিশন এলাকার বড়ুয়া পাড়া ও দুপুরে মেউলারচর ঘাট থেকে এ লাশ দুইটি উদ্ধার করে পুলিশ।
এদিকে সোমবার বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ গত শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীর লামামুখ বাজার এলাকা থেকে পোপা হেডম্যান পাড়ায় যাওয়ার সময় নৌকা ডুবে তারা নিখোঁজ হন। উদ্ধার ব্যক্তিরা হলেন- লামা সদর ইউনিয়নের লাইল্যা নয়া পাড়ার বাসিন্দা পয়াং ম্রোর ছেলে মেনপ্রে মুরুং (৩৮) ও গজালিয়া ইউনিয়নের চিয়মপাড়ার বাসিন্দা থাংলাই ম্রোর ছেলে লোলেক ম্রো (৫৫)।
ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে লামা এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ডুবুরিরা উদ্ধার অভিযানে নামলেও কাউকে উদ্ধার করতে পারেনি। এক পর্যায়ে সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়রা লোলেক ম্রো ও দুপুর ১২টার দিকে মেনপ্রে ম্রোর লাশ নদীতে ভেসে ওঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে স্বজনদের নিকট হস্তাস্তর করেন।
নৌকা ডুবিতে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনর্চাজ আপ্পেলা রাজু নাহা বলেন, নিখোঁজ রেংপং ম্রোকে উদ্ধারে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা কাজ করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বান্দরবানের লামায় নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার, এখনো একজনের সন্ধান মেলেনি

আপডেট সময় : ১১:১২:৫২ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮