সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জাপানে ৭৩তম হিরোশিমা দিবস পালন

  • আপডেট সময় : ০৩:২২:১৯ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাপানের হিরোশিমায় সোমবার বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৩ তম দিবস পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে নগরীর মেয়র হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে ঘন্টি বাজান এবং বিশ্বব্যাপী জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে উঠাকে শান্তির জন্য হুমকি বলে সতর্ক করেন। খবর এএফপি’র।
এসময়ে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কের আকাশ ছিল পরিষ্কার, যেমনটা ছিল ১৯৪৫ সালের ৬ আগস্ট যেদিন যুক্তরাষ্ট্র বি-২৯ বোমারু বিমান থেকে প্রথম পারমাণবিক বোমাটি ফেলে এবং এতে এই শহরের ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারায়।
হিরোশিমার মেয়র কাজুমি মাটসুই পিস মেমোরিয়াল পার্কে তার বক্তৃতায় পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের আহ্বান জানান এবং জাতীয়তাবাদের উত্থানের বিষয়ে সতর্ক করেন।
নির্দিষ্ট করে কোনো জাতির নাম উল্লেখ না করে তিনি সতর্ক করে বলেন, কয়েকটি দেশ স্পষ্টভাবে স্বতন্ত্র জাতীয়তাবাদী হিসেবে নিজেদের প্রকাশ করছে এবং তাদের পারমাণবিক অস্ত্র আরো আধুনিক করছে।
তিনি এমন একটি বছরে পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আহ্বান জানাচ্ছেন যে বছর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বাড়ানোর অঙ্গীকার করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

জাপানে ৭৩তম হিরোশিমা দিবস পালন

আপডেট সময় : ০৩:২২:১৯ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮