শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি অশুভ শক্তির তৎপরতা শুরু করেছে : হানিফ

  • আপডেট সময় : ০৩:০৮:৫১ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে সমর্থনের নামে বিএনপি অশুভ শক্তির তৎপরতা শুরু করেছে।
এ কারণে রাজধানীতে গত দুইদিন বেশকিছু সহিংসতা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর অডিও ক্লিপ সংলাপে এটা পরিস্কার যে নিরাপদ সড়কের আন্দোলন আর কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নেই। এই আন্দোলন এখন ভিন্নখাতে প্রবাহিত করার নীল নকশায় পরিণত হয়েছে।
সোমবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আমির খসরুর কথোপকথন নিয়ে হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমির খসরুকে সমর্থন দিয়ে জাতির কাছে প্রমাণ করেছেন বিএনপি নিজেই এই ষড়যন্ত্রের অংশ। এদের লক্ষ্যই হচ্ছে অরাজকতা সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করা।
হানিফ আরো বলেন, নিরাপদ সড়কের দাবির প্রতি বিএনপির সমর্থন নেই, তাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল করা। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না আর আওয়ামী লীগ ও বরদাস্ত করবে না।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি অশুভ শক্তির তৎপরতা শুরু করেছে : হানিফ

আপডেট সময় : ০৩:০৮:৫১ অপরাহ্ণ, সোমবার, ৬ আগস্ট ২০১৮