বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

হরিণাকুন্ডুর সেই বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষন ও অবৈধ গর্ভপাত ঘটানো মামলার প্রধান আসামি ধর্ষক ফারুকের আদালতে আত্মসমর্পন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৪:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদাতা, ঝিনাইদহঃ হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষন ও অবৈধ গর্ভপাত ঘটানো মামলার প্রধান আসামি ধর্ষক ফারুক আদালতে আত্মসমর্পন করেছে। পুলিশের চোখ ফাকি দিয়ে বৃহস্পতিবার বিকালে সে নারী শিশু আদালতের বিচার মোঃ মিজানুর রহমানের আদালতে আত্মসমর্পন করে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। হরিণাকুন্ডু থানার এসআই আওয়াল হোসেন জানান, জোড়াদহ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী নারীকে চার মাস ধরে ধর্ষন করে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ী। ধর্ষনের ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে তাকে স্থানীয় আনোয়ারা প্রাইভেট হাসপাতালে নিয়ে গর্ভপাত ঘটনো হয়। গত ২৮ জুলাই বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী হরিণাকুন্ডু থানায় ধর্ষন মামলা করেন। মেশিনারিজ ব্যবসায়ী ধর্ষক ফারুক হোসেন হরিণাকুন্ডুর জোড়াদহ গ্রামের তাইজাল হোসেনের ছেলে। হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান খবরের সত্যতা নিশ্চত করে জানান, ফারুকের দোকানে ধর্ষিতার ৯ বছরের ছেলে মাজিজুল হক কাজ করতো। সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিল ফারুকের। ধীর্ঘদিন যাতায়াতের এক পর্যায়ে ফারুক ওই প্রতিবন্ধি নারীর সাথে শ্যালিকা সম্পর্ক স্থাপন করে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সন্তান সম্ভবা হয়ে পড়লে লম্পট ফারুক তাকে উপজেলার আইজুদ্দিন মোড়ের একটি ক্লিনিকে গর্ভপাত ঘটানো হয়। হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ধর্ষক ফারুককে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালে সে গোপনে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করে বলে জানতে পেরেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

হরিণাকুন্ডুর সেই বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষন ও অবৈধ গর্ভপাত ঘটানো মামলার প্রধান আসামি ধর্ষক ফারুকের আদালতে আত্মসমর্পন

আপডেট সময় : ১১:৫৪:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮