বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

নিরাপদ সড়কের দাবিতে এবার মাঠে ঝিনাইদহের শিক্ষার্থীরা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৫:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ায় ঘটনায় এবার মাঠে নেমেছে ঝিনাইদহের শিক্ষাথীরা। নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে সাধারণ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে তারা। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। নিরাপদ সড়কের দাবিতে ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোস্তফা বিন মাসুদ, তৌহিদুল ইসলাম, নুসরাত জাহান নিশি, মাইতুয়া ফাইরিয়া, শরিফ হাসান প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল ও অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। আমাদের ৯ দফা দাবি অবিলম্বে পুরণ করতে হবে। সেই সাথে কালীগঞ্জে সড়কের পাশে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে স্পিড ব্রেকার দিতে হবে। এছাড়া কালীগঞ্জ হাসপাতাল সড়ক সংস্কারের দাবি জানায় তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নিরাপদ সড়কের দাবিতে এবার মাঠে ঝিনাইদহের শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:৪৫:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮