বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গায় মাদকসেবী ও জোয়াড়িসহ আটক-৪

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ১ আগস্ট ২০১৮
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দু’মাদকসেবীসহ জোয়াড়িসহ ৪জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার পৃথকস্থান থেকে বিভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
আটককৃত দু’মাদকসেবী হল-সদর উপজেলার কাথুলী গ্রামের মকবুল হোসেন (৫০) ও সাদেক আলী (৪৫) এছাড়া দু’জুয়াড়ী হল- বড় মসজিদ পাড়ার জামাল উদ্দীন (৫৫) ও ইসলাম পাড়ার ঝন্টু (৩০)।
পুলিশ সুত্রে জানা যায়, সদর ফাঁড়ি’র টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌরকলেজ এলাকার জনৈক ব্যক্তির আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালেদৌলৎদিয়াড়েরর লিপু নামে এক জুয়াড়ী পালালেও অপর দু’জুয়াড়ী মসজিদ পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে জামাল উদ্দীন, ইসলাম পাড়ার নাসির উদ্দীনের ছেলে ঝন্টুকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে জুয়া খেলার কার্ডসহ বেশকিছু টাকা উদ্ধার করে অভিযানকারি দল। পরে পালাতকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
অপরদিকে সদর থানা পুলিশের পিএসআই মিঠুন খাঁন মেছেরদাড়ি বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে দুই লিটার বাংলা মদসহ কাথুলি গ্রামের মৃত আফছার সর্দারের ছেলে মোকবুল হোসেন ও একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে সাদেককে আটক করেন। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজেতে সোপর্দ করেন। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গায় মাদকসেবী ও জোয়াড়িসহ আটক-৪

আপডেট সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ণ, বুধবার, ১ আগস্ট ২০১৮