বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

লামায় দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ১

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৩৮:১৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুলাই ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

প্রতিনিধি,লামা: বান্দরবানের লামায় বন্দুক ও কার্তুজ সহ একজনকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। শুক্রবার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা নওশাতলী এলাকা হতে মো. ইলিয়াছ (৪০) কে অস্ত্র সহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। মো. ইলিয়াছ ইউনিয়নের ফুটেরঝিরি গ্রামের আমির হোসেন এর ছেলে।

জানা যায়, অস্ত্র কার্তুজ সহ বড়ছনখোলা নওশাতলী এলাকার জনৈক আবুল কালামের পাহাড়ে এক অস্ত্রধারী ব্যক্তি অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় লামা থানা পুলিশ। থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় এএসআই আহসান হাবিব, কাবুল হোসেন, সুজন ভৌমিক ও সদস্য মোজাম্মেল হককে নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এসময় মো. ইলিয়াছ এর কাছ থেকে অবৈধ ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক (দৈর্ঘ্য ৪৯ ইঞ্চি), ৩টি তাজা কার্তুজ, ২টি খালি কার্তুজ ও একটি ছোট ব্যাগ জনসম্মূখে উদ্ধার করে পুলিশ।

আটক ইলিয়াছের স্ত্রী রোজিনা আক্তার জানায়, আমাদের এলাকাটিতে বন্য হাতি উপদ্রব রয়েছে। বন্য হাতির হামলা থেকে জীবন বাঁচাতে অস্ত্রটি রেখেছিল আমার স্বামী।

লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, কার্তুজ ও আসামী পুলিশের হেফাজতে রয়েছে। এই বিষয়ে ১৮৭৮ সনের আর্মস্ এ্যাক্ট এর ১৯-এ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং- ১০, তারিখ- ২৭ জুলাই ২০১৮ইং।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

লামায় দেশীয় তৈরী অস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ১

আপডেট সময় : ১১:৩৮:১৮ অপরাহ্ণ, শনিবার, ২৮ জুলাই ২০১৮