শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সৎ রাজাকার আর পরহেজগার জঙ্গি বলে কিছু নেই : ইনু

  • আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সৎ রাজাকার আর পরহেজগার জঙ্গি বলে কিছু নেই, এরা আসলে মানুষরূপী দানব, এদের ধ্বংস করতে হবে।’
তিনি মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে মতবিনিময়কালে এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্যসচিব আবদুল মালেক এবং মন্ত্রিপরিষদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান, মুক্তিযুদ্ধ, জাতির পিতা ও গণতন্ত্রের আদর্শ কোনো দলীয় পথ নয়, সার্বজনীন নাগরিকের পথ।’
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে কোনো গাফিলতি করা চলবে না উলে¬খ করে হাসানুল হক ইনু জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, এটি সুষ্ঠুভাবে করা আমাদের দায়িত্ব’। তিনি বলেন, এ অজুহাতে বাজেট বাস্তবায়নে কোনো গাফিলতির সুযোগ নেই। উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির যথাযথ বাস্তবায়ন করতে হবে।
গণতন্ত্র, গণমাধ্যম ও সাইবার জগতের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো জঙ্গি-অপরাধী যেন ছোবল হানতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে বলেও হাসানুল হক ইনু উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সৎ রাজাকার আর পরহেজগার জঙ্গি বলে কিছু নেই : ইনু

আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮