বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চেকপোষ্ট থেকে ৭’শ গ্রাম সোনার বার সহ পাসপোর্ট ধারী ভারতীয় নাগরিক আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৪০:১৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৭৯৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা ,চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ  চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোষ্ট থেকে ৭ টি সোনার বার সহ আজহার উদ্দীন (৩০) নামে ভারতীয় নাগরিক কে আটক করেছে কাষ্টমস শুল্ক গোয়েন্দা। আজ বিকাল সাড়ে ৫ টার দিকে বৈধপথে ভারত গমনের আগে তাকে আটক করা হয়। আটককৃত আজহার উদ্দীন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা জেলার খিদিরপুর গ্রামের আব্দুর রহিম খানের ছেলে। কাষ্টমস সূত্রে জানা যায়, আজ বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাষ্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান এর নেতৃত্বে একদল কাষ্টমস পুলিশ দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্তে অবস্থান নেয়। এসময় আজহার উদ্দীনের ইমিগ্রেশন কার্যক্রম শেষে কাষ্টমস কক্ষে প্রবেশ করার সময় তাকে আটক করে। এরপর রাতে তার জুতা তল্লাশি করে ৭ টি সোনার বার উদ্ধার করে যার ওজন ৭’শ গ্রাম এবং মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। কাষ্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে আজহার উদ্দীন দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্ত দিয়ে বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে যার পাসপোর্ট নম্বর (এফ-১৬৯০৬০৫) বাসযোগে ঢাকায় যায়। এরপর সে আজ বুধবার একই ভাবে বাসযোগে দর্শনা আসে এবং ভারতে প্রবেশের আগেই আমরা তাকে আটক করি। তিনি আরও জানান, বিগত ২ মাসেই দর্শনা চেকপোষ্টে স্বর্ণ চোরাচালানের ৬ টি মামলা  করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১ জন ভারতীয় নাগরিক সহ ৮ জন বাংলাদেশী চোরাচালানীকে। এসমস্ত অভিযানে উদ্ধার করা হয়েছে ৯ কেজি স্বর্ণ যার মূল্য ৪ কোটি ৫০ লক্ষ টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চেকপোষ্ট থেকে ৭’শ গ্রাম সোনার বার সহ পাসপোর্ট ধারী ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ১২:৪০:১৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮