বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

নান্দাইলে সাজাপ্রাপ্ত আসামি ও অপহরণকারী গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:০৭:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৭৯০ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এক বছরের সাজাপ্রাপ্ত মো. সেলিম ভুঁইয়াকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে। তিনি উপজেলার আগমুশুল্লি গ্রামের মফিজ ভুঁইয়ার ছেলে। চেক প্রতারণা মামলায় এক বছরের সাজা হওয়ায় সেলিম ভুঁইয়া দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কচুরি গ্রাম থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন নান্দাইল মডেল থানার এসআই মো. নাজিম উদ্দিন। অপরদিকে নান্দাইলে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সুমন মিয়া নামের ওই যুবককে গ্রেফতার করে বুধবার দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়। সুমন উপজেলার পুরহরি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। ১৯ ফেব্রæয়ারি একই গ্রামের এক কলেজ ছাত্রীকে সে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে মঙ্গলবার ছাত্রীটির বাবা বাদি হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার রাতেই অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করে। পরে গতকাল বুধবার তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন, নান্দাইল মডেল থানার এসআই মো. নাজিম উদ্দিন। তিনি বলেন, অপহৃত ছাত্রীটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নান্দাইলে সাজাপ্রাপ্ত আসামি ও অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় : ১২:০৭:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮