বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

‘মেধা ও মননে সুন্দর আগামী’ শ্লোগানে ঝিনাইদহে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:০৩:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ জুলাই ২০১৮
  • ৭৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ‘মেধা ও মননে সুন্দর আগামী’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর সহযোগিতায় সৃজনী বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬ উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন কিশোর-কিশোরী অংশ নেয়। দিন ব্যাপী তারা লিখিত পরীক্ষা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেয়। বিকেলে অনুুষ্ঠিত হয় আলোচনা সভা। ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সৃজনী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ্যাড. মোজাম্মেল হক। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার। আলোচনা সভা শেষে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত ও ইয়েস কার্ড প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

‘মেধা ও মননে সুন্দর আগামী’ শ্লোগানে ঝিনাইদহে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৩:২৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ জুলাই ২০১৮