বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সরোজগঞ্জে রাতের আধারে সড়কে কলাগাছ ফেলে কুপিয়ে টাকা ছিনতাই

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৭:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের ছয়ঘরিতে রাস্তার উপর কলাগাছ ফেলে এক দম্পতির টাকা পয়সা ছিনতায় ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের অফিস সহকারি ও সরোজগঞ্জের ছয়ঘরিয়ার পশ্চিমপাড়ার রাশিউলের ছেলে আশরাফুল (৩০), তার স্ত্রী নাজমিন (২৬) ও ছোট দুই কন্যা আফরিন ও সুরাইয়াকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ছয়ঘরিয়া পশ্চিমপাড়ায় নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ছয়ঘরি মাঠের কাছে পৌছালে রাস্তার উপর কলাগাছ পরে থাকতে দেখে মোটরসাইকেল থামালে ৬-৭ জন লুঙ্গি পরিহিত ব্যক্তি তাদেরকে আক্রমণ করে। এ সময় আশরাফুলের মানিব্যাগ ও নাজমিনের ভ্যানিটি ব্যাগ থেকে প্রায় ৫ হাজার টাকা ছিনতায় করে নেয়। তখন আশরাফুলের কাছে থাকা স্মার্টফোনটি চাইলে আশরাফুল বাঁধা দিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ও হাসুয়া দিয়ে মাথায় ও হাতে কোপ মারে। এসময় রক্তাক্ত জখম অবস্থাতেই আশরাফুলকে মোটরসাইকেল চালিয়ে চলে যেতে বলে ছিনতায়কারীরা। প্রাণের ভয়ে আশরাফুল তার পরিবার নিয়ে মাঠ পেরোলে কয়েকজনকে দেখে তাদের সাথে ঘটনাটি জানালে তারা আশরাফুল ও তার পরিবারকে উদ্ধার করে এবং জখম আশরাফুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।ছিনতায় ও কুপিয়ে জখম করার ঘটনাটি লোকমুখে জানাজানি হলে, আশরাফুলের প্রতিবেশীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে ভীড় জমায়। তার স্বজনরা জানায়, ছিনতায় বা ডাতাতি নয় পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সরোজগঞ্জে রাতের আধারে সড়কে কলাগাছ ফেলে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট সময় : ১১:০৭:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮