বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

এ দেশ সব ধর্মের মানুষের : হানিফ

  • আপডেট সময় : ১২:৪৫:৫৩ অপরাহ্ণ, সোমবার, ২৩ জুলাই ২০১৮
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই জফঙ্গবাদ ও অপশক্তি ধ্বংস করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে।
তিনি বলেন, এ দেশ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ অবাধে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এটাই মুক্তিযুদ্ধের চেতনা।
হানিফ আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে উল্টোরথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উপলক্ষে ঢাকা মহানগরে স্বামীবাগ আশ্রম (ইস্কন ঢাকা) সহ একাধিক মন্দিরে আজ রথযাত্রার আয়োজন করা হয়।
স্বামীবাগ আশ্রমের ইস্কন আয়োজিত ঢাকা মহানগরের বৃহত্তম রথযাত্রা বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড়, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট প্রেসক্লাব পল্টন মোড় হয়ে স্বামীবাগ ইস্কনে পথ পরিক্রমা সমাপ্ত হয়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে উল্টোরথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন সাহা, ডি. এন. চ্যাটার্জী সৈলেন্দ্র নাথ মজমিদার, পংকজ নাথ এমপি, অ্যাড. শ্যামল কুমার রায়।
স্বাগত বক্তব্য রাখেন, ইস্কন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এছাড়া, এই উল্টোরথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

এ দেশ সব ধর্মের মানুষের : হানিফ

আপডেট সময় : ১২:৪৫:৫৩ অপরাহ্ণ, সোমবার, ২৩ জুলাই ২০১৮