বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩০:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জুলাই ২০১৮
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নারী মাদকব্যবসায়ীসহ আটক ২ : ইয়াবা উদ্ধার
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মহিলা মাদকব্যবাসায়ীসহ দু’জন আটক হয়েছে। এসময় ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদেরকে মাদক মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। গতকালই একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর মহিলা মাদকব্যবসায়ীকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দশমাইল দশমি এলাকা ও গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বেলগাছি মুসলিমপাড়া থেকে এদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুবক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দশমাইল দশমি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঝিনাইদহের বংকিরা গ্রামের উসমান মন্ডলের ছেলে নাজমুল মন্ডল (২৪) নামে একজনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারি দল।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বেলগাছি মুসলিমপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আফছার আলীর স্ত্রী একাধিক মাদক মামলার আসামী মর্জিনা খাতুন (৫৫) নামে একজনকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকালই নাজমুলকে আদালতে প্রেরণ করা হয়েছ। আজ মর্জিনাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান

আপডেট সময় : ১১:৩০:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ জুলাই ২০১৮