মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর আহ্বান !

  • আপডেট সময় : ০৭:৫৩:১৪ অপরাহ্ণ, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন।
তিনি শনিবার স্পেনের বার্সেলোনায় উরখেল সেন্ত্রো সিভিকের হলরুমে সেখানকার স্থানীয় সময় বেলা ১২ টায় প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
নুরুল ইসলাম বিএসসি প্রবাসী বাংলাদেশিদের সোনালী সন্তান হিসেবে অভিহিত করে তাদের ব্যাপারে প্রশাসনিকসহ সর্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত ফি জমা দিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার আহবান জানান। এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান। এ অনুষ্ঠানে মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের দাবি দাওয়ার কথা শুনেন। প্রবাসীদের বক্তব্যে পাসপোর্ট প্রাপ্তির জন্য পুলিশ ক্লিয়ারেন্স, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, প্রবাসীদের মৃত লাশ পরিবহন ও বিমান বন্দরে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়সমূহ উঠে আসে।
আজ রোববার ঢাকায প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দূতাবাসের হেড অব চ্যান্সারি হারুন আল রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো.সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (কল্যাণ ও মিশণ) নাসরীন জাহান ও দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম বক্তৃতা করেন।
এছাড়াও বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ আলোচনায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই সকাল সোয়া ১০ টায় স্পেনের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধি দলটি প্রথমে স্পেন, এরপর সুইজারল্যান্ড, ইতালী ও গ্রীস সফর করবেন। আগামী ৩১ জুলাই প্রতিনিধি দলটি দেশে ফেরার কথা রয়েছে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (কল্যাণ ও মিশণ) নাসরীন জাহান, মন্ত্রীর একান্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং উপসচিব সামছুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর আহ্বান !

আপডেট সময় : ০৭:৫৩:১৪ অপরাহ্ণ, রবিবার, ২২ জুলাই ২০১৮