বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৮:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবারও গত শুক্রবার পৃথক সময়ে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর নতুন মসজিদপাড়ার আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন (৩৮) ও একই উপজেলার হাসাদহ মোল্লাপাড়ার মৃত সোহরাব উদ্দীনের ছেলে সাকিব আহম্মেদ সোহেল (২৮)। জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এসআই সাইদুজ্জামান, এএসআই মিলন, এএসআই সুলতান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর নতুন মসজিদপাড়ার আব্দুস সামাদের বাড়ির পিছন থেকে মাদকব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানে নেতৃত্বে এসআই শতদল মজুমদার, এএসআই বিশ্বনাথ, এএসআই নুরুল নবী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহরের মোল্লা সুপার মার্কেটে অবস্থিত থ্রি-ষ্টার হোটেল এন্ড রেষ্টুরেন্টে’র সামনে থেকে সাকিব আহাম্মেদ সোহেলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক সাকিব আহাম্মেদ সোহেল একজন পেশাদার মাদকসেবী ও উঠতি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি মামলা রুজু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ১১:১৮:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জুলাই ২০১৮