মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নূরুল হুদা আর নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী মো. নূরুল হুদা আর নেই। আজ বুধবার নিউইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় ভোর সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী…..রাজিউন)।

ফুসফুসের সমস্যা নিয়ে গতকাল মঙ্গলবার তিনি নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

নূরুল হুদার স্ত্রীপক্ষের আত্মীয় আশিক  জানান, ১০/১২ দিন পূর্বে আমেরিকায় থাকা ছেলে সানভির হুদাকে দেখতে সেখানে যান নূরুল হুদা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুরে (স্থানীয় সময় ভোর সোয়া ৩টা) তিনি মৃত্যুবরণ করেন।

আসিক জানান, তার ফুপা নূরুল হুদার শ্বাসকষ্টের সমস্যা ছিল। তার ফুসফুস অক্সিজেন নিতে পারছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নূরুল হুদা আর নেই !

আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭