বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

লক্ষীপুরে শিবির নেতাকে গলা কেটে হত্যার চেষ্টা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৫৭:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২১ জুলাই ২০১৮
  • ৭৮৭ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধি:- লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া গ্রামের রিপন হোসেন (১৪) নামে এক শিবির কর্মীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় হোটাটিয়া বাজারে এ ঘটনা ঘটে।
রিপন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোটাটিয়া উচ্চ বিদ্যালয়েল শিবিরের সভাপতি ও ঐ স্কুলের দশম শ্রেনীর ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় রিপনের মায়ের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোন করে রিপনকে বাজারে যেতে বলে। রিপনও ফোন পেয়ে বাজারে যান, কিন্তু বাজারের কাছাকাছি পৌঁছাতে ৪-৫ টি মোটরসাইকেল রিপনকে ঘিরে পেলে। তখন তারা রিপনকে এলোপাতাড়ি মারধর করে তুলে নিয়ে যায় বাজারের একটি সেলুনে। সেখানে রিপনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে খুর দিয়ে আঘাত করে। তখন রিপন চিৎকার শুনে লোকজন এলে দুবৃত্তরা পালিয়ে যায়।এরপর রিপনকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে উপজেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার রিপনের পরিবার রামগঞ্জ থানায় একটি মামলা করেছে।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোঁতা মিয়া জানায়,এ বিষয়ে থানায় মামলা হয়েছে।মামলাটি তদন্তাধীন রয়েছে।তদন্ত শেষে তদন্ত রিপোর্টের আলোকে ব্যাবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

লক্ষীপুরে শিবির নেতাকে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট সময় : ১২:৫৭:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২১ জুলাই ২০১৮