বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বিএনপি কোটা সংস্কার আন্দোলনকারীদের পিঠে ভর করছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতনের আন্দোলন সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকারীদের পিঠে ভর করছে। তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা বিরোধী আন্দোলনের নামে শিক্ষার্থীদের কাজে লাগিয়ে ক্ষমতায় যাবার দিবাস্বপ্ন দেখছে, তাদের এ ধরনের দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ জেলার গজারিয়া উপজেলার ২য় মেঘনা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের সভাকক্ষে ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসন্ন ঈদে যানযট নিরসনকল্পে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
যানজট নিরসনের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রমজানের ঈদে যানজট ছিল না, আর কুরবানীর ঈদেও যানজটের তেমন শংকা নেই। আগামী বছর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট আর থাকবে না। ইতোমধ্যে গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নিত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমেছে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২য় কাচপুর, মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু চালু হওয়ার পর জানযট নিরসন হবে।
সভায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ নারায়ণগঞ্জ ও কুমিল্লার জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সড়ক জনপথ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় আসন্ন ঈদ-উল-আযহায় ঘরমুখো মানুষকে নির্বিঘেœ চলাচলে করণীয় সম্পর্কে আলোচনা করা হয় এবং এ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিএনপি কোটা সংস্কার আন্দোলনকারীদের পিঠে ভর করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুলাই ২০১৮