বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বাগাতিপাড়ায় জুয়েলারি দোকানে চুরি

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:১০:০৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের আলংকার জুয়েলার্স নামে একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ই জুলাই) দিবাগত রাতের কোন এক সময় দোকানের পিছনে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে প্রায় ৭ ভরি স্বর্ণের ও ২৫০ ভরি চাঁদির অলংকার চুরি করে নেয় দুর্বৃত্তরা।
জুয়েলার্সের সত্বাধিকারী ধ্রুব কুমার কুন্ডু জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে তিনি ও কর্মচারীরা বাড়ি চলে যান। মঙ্গলবার (১৭ই জুলাই) সকালে স্থানীয় লোকজন মারফত জানতে পারেন তার দোকানে পেছনের দেয়াল ভাঙ্গা এবং পাশের বাগানে দোকানের সিন্দুকটি পড়ে আছে। ঘটনা জানার পর ছুটে এসে দেখেন দেয়াল ভেঙ্গে অলংকার রাখার সিন্দুকটি বের করা হয়েছে এবং দোকানের বিভিন্ন আসবাবপত্র মেঝেতে ফেলে রাখা হয়েছে। তিনি জানান, স্বর্ণ ও চাঁদি মিলে প্রায় ৭ লক্ষ টাকার অলংকার চুরি হয়েছে।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। । এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বাগাতিপাড়ায় জুয়েলারি দোকানে চুরি

আপডেট সময় : ১২:১০:০৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ জুলাই ২০১৮