বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৫:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য আইনে মামলা : ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিলসহ রুবেল (৩৫), ছাব্বির (২৮) ও হালিম শাহাকে (৫০) আটক করেছে। আটককৃত রুবেল চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার মৃত দুলালের ছেলে, ছাব্বির একই পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও হালিম শাহা দামুড়হুদার লোকনাথপুর গ্রামের মৃত আক্কেল আলী শাহর ছেলে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে দামুড়হুদার লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিসের নিকট থেকে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াটার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই নাহিরুল ইসলাম ও এসআই রাম প্রসাদ গোপন সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে অবস্থান করছিল। এসময় রুবেল ও ছাব্বির একটি ডায়াং ১০০সিসি অনটেষ্ট মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিল। এসময় তাদে মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে কোন কিছু না পেলেও পরে তাদের মোটরসাইকেলের পিছনে থাকা ঘাসের ভিতর থেকে ৪ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা মডেল থানার এস আই মিল্টন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লোকনাথপুর গ্রামের হালিম শাহাকে তার বাড়ীর সামনে থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার এদেরকে আদালতে সোর্পদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযান

আপডেট সময় : ১১:২৫:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮