বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সোনা চোরাচালানের বৃহৎ কেলেংকারীর ঘটনা ঘটেছে ঝিনাইদহ মাগুরার সীমান্তে ! ঝিনাইদহে ৪০ ভরি সোনাসহ একজন গ্রেফতার !

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:০২:২৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ জুলাই ২০১৮
  • ৭৬৮ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ মহেশপুরের পর এবার সোনা চোরাচালানের বৃহৎ কেলেংকারীর ঘটনা ঘটেছে ঝিনাইদহ মাগুরারা সীমান্তে। দুইটি প্রাইভেট কারের মধ্যে থেকে ৪০ ভরি সোনার বার উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ। এ নিয়ে প্রশাসনে ব্যাপক হৈ চৈ শুরু হয়েছে। পুলিশ শুক্রবার বিকালে শ্রীকান্ত পাল (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি এলাকার সরোজ পালের ছেলে। তাকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটী এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে দাবী করা হচ্ছে। জানা গেছে, দুটি প্রাইভেট কারে সোনার একটি বড় চালান মাগুরা হয়ে ঝিনাইদহে আসছিলো। শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে পৌছালে সাদা পোশাকের লোকজন গাড়িটি আটক করে নিরুদ্দেশ হয়। ওই গাড়িতে সোনার বড় চালান ছিল বলে অনেকের ধারনা।

ঘটনার সময় সাদা পোশাকে পুলিশ ছিল নাকি ডাকাত তা তথ্য দিতে পারেনি কেও। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আমরা এক সাংবাদিকের কাছ থেকে তথ্য পেয়ে একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করি। ওই প্রাইভেট কারে ৪০ ভরি সোনা পাওয়া যায়। তিনি বলেন, এর আগে হাটগোপালপুর এলাকায় সাদা পোশাকে অপর একটি গাড়ি কে বা করা নিয়ে চলে যায়। সেটি মাগুরার পুলিশ হতে পারে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে পুলিশ ব্যাপক ভাবে অনুসন্ধান করছে। উল্লেখ্য, ইতিপুর্বে মহেশপুরে একটি পারিবহনে ডাকাতি ও পরিবহন থেকে সাদা পোশাকে সোনা গায়েব করা নিয়ে ওসিসহ ১২ পুলিশ ক্লোজ হয়েছে। ঝিনাইদহ ডিবির ওসিসহ একটি পুরো টিম স¤প্রতি একযোগে বদলী হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সোনা চোরাচালানের বৃহৎ কেলেংকারীর ঘটনা ঘটেছে ঝিনাইদহ মাগুরার সীমান্তে ! ঝিনাইদহে ৪০ ভরি সোনাসহ একজন গ্রেফতার !

আপডেট সময় : ১২:০২:২৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ জুলাই ২০১৮