বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

কুতুবপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৬:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

মোবাইল ফোন ট্রাকিং করে তিন সন্দেহভাজনকে আটক
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ বাড়িতে ডাকাতির ঘটনায় মোবাইল ফোন ট্রাকিং করে তিন সন্দেহভাজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার ভিন্ন ভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের থানা হেফাজতে রেখে তাদের বিরুদ্ধে অনুসন্ধানসহ জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আটককৃতরা হলো তিওরবিলা গ্রামের হাসিবুল হক (২৫), জীবননগর মাধবপুর গ্রামের মানিক মন্ডল (৩৬) ও দর্শনার লিয়াকত বিশ্বাস (৩২)। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্ম করে ৪ বাড়িতে ঘন্টাব্যাপী ডাকাতি করে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করার ঘটনার সাথে সংশ্লিষ্টদের ধরতে পুলিশি পদক্ষেপ অব্যাহত আছে। তারই অংশ্ব হিসেবে সংশ্লিষ্ট এলাকার মোবাইল ফোন ট্রাকিং এর পর মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রী ভবতোষ রায়সহ সঙ্গীও ফোর্স ও স্থানীয় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় গতকাল পৃথক অভিযান চালিয়ে আলমডাঙ্গা তিওরবিলা গ্রামের সরোয়ারের ছেলে হাসিবুল হক, জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মানিক মন্ডলকে তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করেন। এছাড়াও ফরিদপুর জেলার বোয়ালমারি থানার হাসানিয়াদিয়া গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে লিয়াকত বিশ্বাসকে দর্শনা মেথর পট্টির সামনে শ্বশুরবাড়ি থেকে আটক করেন। পরে আটককৃতদের সদর থানায় নিয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধ্যানসহ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে সদর থানা পুলিশ।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ১২টার পর ১৩-১৪ জনের অস্ত্রধারী ডাকাত দল কুতুবপুর গ্রামে দক্ষিণ পাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪ বাড়িতে ডাকাতি করে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে গ্রামের মেঠো পথ ধরে পালিয়ে যায়। পরে ডাকাতির স্বীকার পরিবার গুলোর চিৎকারে আশ পাশের লোকজনসহ সিন্দুরিয়া ও কতুবপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে কাওকে আটক করেতে না পারলেও দুইদিন পর মোবাইল ফোন ট্রাকিং করে গতকাল তিন সন্দেহভাজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কুতুবপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা

আপডেট সময় : ১০:২৬:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮