বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শৈলকুপায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫০:২১ অপরাহ্ণ, রবিবার, ৮ জুলাই ২০১৮
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদাতা, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে প্রথমে স্থানীয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর ৭ জনকে ঝিনাইদহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে রেজাউল ইসলাম, রিপন হোসেন, আক্তার হোসেন, জামাল হোসেন, লালচান হোসেন, ইমরান হোসেন, হিরক ইসলাম ও মোক্তার হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে মোক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান। ঝিনাইদহের সিনিয়র ও সফল সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আজিজুর রহমান মেম্বর ও আফজাল হোসেনের সামাজিক দল রয়েছে। দু’দলই আওয়ামী লীগ সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত ১ জুলাই দু’দলের সংঘর্ষে ৩ জন আহত ও ২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়। তিনি আরো জানান, এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

শৈলকুপায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

আপডেট সময় : ১১:৫০:২১ অপরাহ্ণ, রবিবার, ৮ জুলাই ২০১৮