বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জীবননগরে শিশু ও গৃহবধুকে গাছে বেধে নির্যাতন!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫১:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জুলাই ২০১৮
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: জীবননগরে শিশুসহ গৃহবধুকে গাছে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে ছাগলে পুঁইশাক গাছ খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার ৪নং সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর আহাদ আলীর পালিত একটি ছাগল একই গ্রামের কাদেরের ছেলে আজাদের বাড়িতে লাগানো পুইশাক গাছ কেটে দেওয়ার অপরাধে দিনমজুর আহাদ আলীর স্ত্রী জেসমিন খাতুন (২৭) এবং তার কোলে থাকা ১০ মাসের নাবালিকা শিশু রতœাকে গাছে বেধে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে বেনীপুর গ্রামের কাদেরের ছেলে আজাদ ও তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। এ সময় স্থানীয় জনগন আহত গৃহবধু ও তার শিশু কন্যা রতœাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত গৃহবধু জেসমিন অভিযোগ করে বলেন, শনিবার সকালে আমার একটি ছাগল আজাদের বাড়িতে যেয়ে একটি পুইশাক গাছ কেটে দেয়। এ সময় আজাদ আমার বাড়িতে এসে আমাকে গালিগালাজ করতে থাকে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আমার মাথার চুল ধরে মারধর করতে করতে তার বাড়িতে নিয়ে যায়। পরে তার স্ত্রী ও মেয়ে মিলে আমাকে লাঠি ও কিল ঘুসি মারতে থাকে। পরবর্তীতে আমার কোলে থাকা ১০ মাসের শিশু কন্যাসহ আমাকে তাদের বাড়ির সুপারি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আমাকে ও আমার নাবালিকা মেয়েকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহামুদ বিন হেদায়েত সেতু জানান, শনিবার দুপুরে বেনীপুর গ্রামের জেসমিন নামের এক গৃহবধু আহত অবস্থায় জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। তার শরীরের কামড়ের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে মারধর করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে চিকিৎসা দেওয়া হয়েছে এখন আশঙ্কামুক্ত। সীমান্ত ইউপি সদস্য আসাদ গৃহবধু ও নাবালিকা শিশুকে গাছে ঁেবধে রাখার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামান্য ছাগলে পুঁইশাক গাছ খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, বেনীপুর গ্রামে ছাগলে পুঁইশাক গাছ খাওয়কে কেন্দ্র করে গৃহবধু ও শিশুকে গাছে বেধে নির্যাতন করার বিষয়ে আহতর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থানে পুলিশ যায় এবং ঘটনার সাথে জড়িত কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগরে শিশু ও গৃহবধুকে গাছে বেধে নির্যাতন!

আপডেট সময় : ১০:৫১:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জুলাই ২০১৮