সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এক্সপোর্টার কোটা’র অর্থ সহযোগী প্রতিষ্ঠানে ব্যয় করা যাবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ‘এক্সপোর্টার রিটেনশন কোটা’ বা ইআরকিউ হিসেবে জমা থাকা অর্থ দিয়ে একই মালিকের অন্য অঙ্গ প্রতিষ্ঠান বা সহযোগী প্রতিষ্ঠানের আমদানি দায় মেটানো যাবে।

নতুন এই নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে বিদেশি মুদ্রা লেনদেনে নিয়োজিত অথোরাইজড ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো রপ্তানি আয়ের একটি অংশ ইআরকিউ হিসেবে জমা রাখতে পারে। এক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের রপ্তানির পরিমাণ অনেক বেশি তারা ১৫ শতাংশ এবং কম রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ৬০ শতাংশ পর্যন্ত অর্থ ইআরকিউ হিসেবে রাখতে পারে।

এসব প্রতিষ্ঠানের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি, বিদেশে অবস্থিত লিয়াজোঁ অফিস রক্ষণাবেক্ষণের খরচ মেটানোসহ বিভিন্ন কাজে এই হিসাব থেকে অর্থ ব্যয় করা যায়।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের কর্মকর্তারা বলছেন, অধিকাংশ প্রতিষ্ঠানের ইআরকিউ হিসেবে রক্ষিত অর্থ ওই প্রতিষ্ঠানের আমদানি দায় মেটাতে ব্যবহার হয় না। অথচ একই মালিকের অন্য প্রতিষ্ঠানের আমদানির জন্য তাকে বাজার থেকে ডলার কিনতে হয়। নতুন এই সুযোগের ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মালিকদের বৈদেশিক মুদ্রা লেনদেনজনিত খরচ কমবে।

প্রসঙ্গত, এতদিন ইআরকিউ হিসাব থেকে কেবল নিজ প্রতিষ্ঠানের আমদানি দায় মেটানোর সুযোগ ছিল। অঙ্গ প্রতিষ্ঠান বা সহযোগী প্রতিষ্ঠানের আমদানি ব্যয় মেটানোর সুযোগ ছিল না। গত রোববার নতুন এই নির্দেশনাটি জারি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

এক্সপোর্টার কোটা’র অর্থ সহযোগী প্রতিষ্ঠানে ব্যয় করা যাবে !

আপডেট সময় : ০১:০০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭