বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গার হাজরাহাটিতে ভাতিজার আঘাতে নিহত চাচা শেরেগুলের

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৭:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ৭ জুলাই ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন : মামলা
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা হাজরাহাটিতে বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে নিহত শেরেগুলের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের পর পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে নিহতের স্ত্রী মাফুজা খাতুন বাদি হয়ে ৯ জনসহ অজ্ঞাত ৪/৫ জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে, গতকাল জুম্মার নামাযের পর জানাযা শেষে শহরের সিএন্ডবিপাড়া গোরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হয়। নিহত শেরেগুল আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবিপাড়ার মৃত বতকতের ছেলে। তবে এঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের উচুপাড়ায় শেরেগুল হোসেনের পৈতৃক জমির পাশে সপ্তাহ খানেক আগে থেকে বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করে তারই আপন ফুফাতো ভাই আবু তালেব। শেরেগুলের পৈতৃক জমি পিছনে থাকায় কিছুটা সমস্যা হলে তার জমিটা ফুফাতো ভাই আবু তালেবের নিকট বিক্রয়ের জন্য বলে। শেষ পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকায় কেনার জন্য রাজি হয় আবু তালেব। অপরদিকে শেরেগুল জমির টাকা পরিশোধ না করে বাড়ির কাজ করতে নিষেধ করে। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এরই জের ধরে গতকাল সকালে পরিকল্পনা অনুযায়ী শেরেগুলকে হাজরাহাটি আসার জন্য বলে আবু তালেব। সকালে শেরেগুলসহ পরিবারের কয়েকজন হাজরাহাটিতে গেলে তারা দেখেন নিষেধ করা সত্বেও বাড়ির নির্মাণ কাজ চলছে। পরে আবু তালেবকে নিষেধ করলে উভয়পক্ষ মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে নির্মাণ প্রাচীর ভেঙে দেয় শেরেগুলের লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পনা ছিল অনুযায়ী কোদাল দিয়ে শেরেগুলের মাথায় কোপ দেয় আবু তালেবের ছেলে আরিফ। এতে গুরুতর জখম হয় শেরেগুল। তাৎক্ষানিক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন। রাজশাহী মেডিকেলে নেয়ার পথে শেরেগুলের মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গার হাজরাহাটিতে ভাতিজার আঘাতে নিহত চাচা শেরেগুলের

আপডেট সময় : ১০:৩৭:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ৭ জুলাই ২০১৮