বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বড়াইগ্রামে ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৬:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
  • ৭৮৫ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রেজাউল করিম (৩৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর খাঁপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল ওই গ্রামের মৃত হাসান উদ্দিন আকন্দর ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, ভ্যানচালক রেজাউর করিম বৃহস্পতিবার (৫ জুলাই) সকালের দিকে তার ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু রাতে আর বাড়ি ফেরে আসেননি তিনি। পরদিন সকাল ১০টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাস্তার পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশ কাজ করছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বড়াইগ্রামে ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪৬:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ৬ জুলাই ২০১৮