বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বর-কনেসহ উভয় পরিবারের আটক ৭

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৪:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

জীবননগরে ৫ম শ্রেণীর স্কুলছাত্রীর বাল্য বিয়ে : পুলিশের অভিযান
নিউজ ডেস্ক:: জীবননগরে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে থানা পুলিশ। এসময় বর-কনেসহ উভয় পরিবারের মোট ৭জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর থানার (ওসি) মাহমুদুর রহমান বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে এসআই জাহিদ, এএসআই সাজ্জাদ, এএসআই আরিফ, এএসআই মিলন ও এএসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ডের দত্তনগর রোডে মৃত বজলু কাজীর ছেলে হুসাইন কাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় বাল্য বিবাহ দেওয়ার সময় হাতেনাতে হুসাইন কাজীর সহযোগী পৌরসভার ৭নং ওয়ার্ড শাপলাকলিপাড়ার মৃত সোহরাব উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে বর রফিকুল ইসলাম (১৯), জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে কনে হাসাদহ আনন্দ স্কুলের ৫ম শ্রেণীর স্কুলছাত্রী রোমেলা খাতুন (১১), মেয়ের বোনাই মোতালেবের ছেলে হাবিবুর রহমান, ছেলের বোনাই মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামের নিহার উদ্দিনের ছেলে আমজাদ হোসেন এবং ঘটক মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে জসিমকে আটক করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে দত্তনগর রোডে হুসাইন কাজীর বাড়িতে একটি বাল্য বিবাহ দেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে হুসাইন কাজীর বাড়িতে গেলে সেখানে একটি ৫ম শ্রেণীর স্কুলছাত্রীকে মোটা অংকের টাকার বিনিময়ে বিয়ে দেয়া হচ্ছিলো। এ সময় কাজীর সহযোগী এবং বর ও কনে পক্ষের সকল সদস্যদের আটক করা হয়। এ সময় হুসাইন কাজী ও তার সহযোগীরা ছাঁদ টোপকিয়ে পালিয়ে যায়। এ সময় হুসাইন কাজীর বাড়িতে অভিযান চালিয়ে একটি টানা গাড়ি উদ্ধার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বর-কনেসহ উভয় পরিবারের আটক ৭

আপডেট সময় : ১০:৩৪:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুলাই ২০১৮