বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ওসির ষ্ট্যান্ড রিলিজের খবরে শৈলকুপায় সংঘর্ষ আহত ১০ : পুলিশের গুলি

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:২১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ষ্ট্যান্ড রিলিজর হওয়ার খবরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা রয়েড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে শৈলকুপা ও দুই জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ দুই রাউন্ড সর্টগানের গুলি চালায়। আওয়ামী লীগের সাবদার মোল্লা সমর্থিত রুবেল ও জাতীয় পার্টির মিজানুর রহমান বাবুল সমর্থিত মুসা মেম্বরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- রয়েড়া গ্রামের মুসল্লি, আজাহার মুসল্লী, আফাঙ্গীর হোসেন, দুলাল মন্ডল, মুনজুরা খাতুন ও রুপিয়া বেগম। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আমার বদলী হওয়ার খবর শুনে জাতীয় পার্টির মিজানুর রহমান বাবুল সমর্থিত মুসা মেম্বরের লোকজন প্রতিপক্ষ সাবদার মোল্লার লোকজনের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়। ওসি আরো জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দুই রাউন্ড সর্টগানের গুলি ছোড়া হয়। এদিকে সংঘর্ষে আহত জাতীয়পার্টির মিজানুর রহমান বাবুল সমর্থিত মুসা মেম্বরের লোকজন অভিযোগ করেন, সবদার মোল্লা বর্তমান ওসিকে দিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছে। এ করণে বৃহস্পতিার তার ষ্ট্যান্ড রিলিজের খবরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আমি বদলী হয়েছি। আমার বদলীর খবরে কেও নাখোশ থাকলে এমনটি হতেই পারে বলে মন্তব্য করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ওসির ষ্ট্যান্ড রিলিজের খবরে শৈলকুপায় সংঘর্ষ আহত ১০ : পুলিশের গুলি

আপডেট সময় : ১০:২৫:২১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুলাই ২০১৮