বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের পৃথক অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

ফেনসিডিল ও প্যাথেডিন ইনজেকশনসহ আটক ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে। গত বুধবার দিবাগত রাত থেকে চুয়াডাঙ্গা পৌর শহরের পৃথক স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল, ২ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশনসহ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর এলাকার মুন্সিপাড়ার সানোয়ার হোসেন ঝন্টু (৪২), বড় মসজিদপাড়ার হাসান (৩৮) ও মুসলিমপাড়ার টেলিয়া খান।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স গত বুধবার দিবাগত রাত ১২টার পর বড় মসজিদপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মৃত আজিজুল হকের ছেলে হাসানকে তার বসত বাড়ি থেকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কেদারগঞ্জ মালো পাড়া থেকে আটক করেন মুন্সিপাড়ার আলতাফ হোসেনের ছেলে সানোয়ার হোসেন ঝন্টুকে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এদিকে সদর থানার এএসআই হুমায়ুন মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার মৃত মহাসিন খাঁনের ছেলে টেলিয়া খাঁনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এসকল আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের পৃথক অভিযান

আপডেট সময় : ১০:২২:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুলাই ২০১৮