বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সিংড়ায় মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৩৩:২৩ অপরাহ্ণ, বুধবার, ৪ জুলাই ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সিংড়া উপজেলায় রাসেল হোসেন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৪ জুলাই) বেলা ১১টার সময় উপজেলার জোড়মল্লিকা এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাসেল একই উপজেলার জোড়মল্লিকা গ্রামের উমেদ অালীর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাসেল ফুটবল খেলার কথা বলে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে গিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত বাড়ির পাশে মাঠে ফুটবল খেলে। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাত ৯টার দিকে বাড়ির মোবাইল ফোনে কল দিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলা হয়নি। পরে রাতে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এতে বাবা-মা ধারণা করেছিলেন, বিশ্বকাপ খেলা দেখা শেষে বৃষ্টির কারণে হয়তো কোনো বন্ধুর বাড়িতে আটকে গেছে রাসেল। সেজন্য তার বাড়িতে আসা হয়নি।
সকালে তাদের বাড়ি থেকে অদূরে জোড়মল্লিকা এলাকার মাঠের মধ্যে স্থানীয় লোকজন মরদেহ পরে থাকতে দেখে পরিবারসহ পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, তার শরীরে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে কিংবা ভিন্ন কোন কৌশলে তাকে হত্যার পর কে বা কারা এখানে মরদেহটি ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদন পেলেই জানা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে। কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তার বাবা থানায় আপাতত একটি ইউডি মামলা রুজু করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সিংড়ায় মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৩:২৩ অপরাহ্ণ, বুধবার, ৪ জুলাই ২০১৮