বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শৈলকুপায় মাঠ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা !

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:০৫:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদাতা, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় মাঠ থেকে অজ্ঞাত যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর ভাল্ব ষ্টেশনের পার্শ্ববর্তী মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দুলালপুর ভাল্ব ষ্টেশনের পার্শ্ববর্তী মাঠে ক্যানেলের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরাতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তবে মৃতদেহের মাথায়, দু’পায়ে ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। মৃতদেহের মাথার দুই দিক থেকে দুইটি বিষের বোতল ও পাশ থেকে একটি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ। রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস,আই ইকবাল কবির জানান, অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

শৈলকুপায় মাঠ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা !

আপডেট সময় : ১১:০৫:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮