বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জীবননগরে কৃষককে পিটিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৭:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২ জুলাই ২০১৮
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: জীবননগরে জমি ক্রয় করাকে কেন্দ্র করে এক জনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে জমি ক্রয় করাকে কেন্দ্র করে দরিদ্র কৃষক সামাদ মিয়ার ছেলে আলমগীরকে (৩২) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের আমির হোসেনের মামুন এবং মৃত বুলু মন্ডলের ছেলে সুমনের (২৮) বিরুদ্ধে। আহত আলমগীর জানান, মামুনদের সাথে আমাদের দীর্ঘ তিন বছর যাবত একটি জমি ক্রয় করা নিয়ে বিরোধ ছিল। তারপরও আমাকে গত শনিবার রাতে মামুনের ভাই আরজাম ফোন দিয়ে গ্রামে ইয়াকুবের দোকানের সামনে যেতে বলে। আমি তার কথা মত দোকানের সামনে গেলে তারা দলবদ্ধভাবে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র দা, হাসুয়া, লোহার শাবল ও বাঁশের লাঠি নিয়ে আমাকে গালিগালাজ করতে থাকে। আমি তাদের প্রতিবাদ করলে মামুনের হাতে থাকা হাসুয়া দিয়ে আমার মাথায় একটি কোপ মারে। আমি জীবন বাঁচাতে চিৎকার করলে স্থানীয় জনগন ছুটে আসলে তখন তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনগন আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার আমার মাথায় ৪টি সেলাই দেয়। এ বিষয়ে আরজাম মেম্বরের জানান, আমি বা আমার ভাই এই মারামারির সাথে কোন ভাবেই জড়িত নয়। তাছাড়া আলমগীরদের সাথে একটি জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল সেই কারনে হয়তো তারা আমার এবং আমার ভাইয়ের নাম জড়িয়ে মিথ্যা অভিযোগ তুলছে। জীবননগর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ আলম মামুন জানান, সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে জমি ক্রয় করাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় আলমগীরের বাবা বাদি হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগরে কৃষককে পিটিয়ে জখম

আপডেট সময় : ১২:১৭:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২ জুলাই ২০১৮