বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামি আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৪০:১২ পূর্বাহ্ণ, সোমবার, ২ জুলাই ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে একটি মাদক মামলায় হানুফা খাতুন (৫০) নামের এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রবিবার দুপুরে মেহেরপুরের সাব জজ-২ আদালতের বিচারক মো: তাজুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত হানুফা খাতুন সদর উপজেলার বাজিতপুর গ্রামের ফকির শেখের স্ত্রী।
জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল উপজেলার বাজিতপুরে ওই আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ২০১৩ সালে মেহেরপুরের একটি আদালত একটি মাদক মামলায় ১ বছরের জেল দেন। তারপর থেকে হানুফা খাতুন পলাতক ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ খবর পায় শনিবার রাতে তিনি তার বাড়িতে অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০১১ সালে হানুফার বাড়িতে অভিযান চালিয়ে ২ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করে মেহেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক মহিলা আসামি আটক

আপডেট সময় : ১২:৪০:১২ পূর্বাহ্ণ, সোমবার, ২ জুলাই ২০১৮