বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

পারিবারিক বিরোধের জেরে মেহেরপুরে সৎ ছেলের হাতে বাবা খুন!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১ জুলাই ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:পারিবারিক বিরোধের জের ধরে মেহেরপুরে ইরফান হোসেন (৫৬) নামের একজন নিহত হয়েছে। গত ২৪ জুন রাতে পিটিয়ে জখম করে তার সৎ ছেলে তাজিমুল (২৬) ও শ্যালক ইলাদ হোসেনসহ (৪৬) বেশ কয়েকজন। গতকাল শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এদিন শনিবার বিকেলে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করেছে স্থানীয়রা। নিহত ইরফান হোসেন সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত ফয়জুদ্দীন ভজার ছেলে। নিহতের স্ত্রী রহিমা খাতুন জানান, ২৪ জুন বিকেলে তার আগের পক্ষের ছেলে তাজিমুল তার বাবার দেওয়া ২ কাঠা জমি বিক্রি করে বিদেশ যাওয়ার টাকা চায়। এ নিয়ে তার স্বামী ইরফান হোসেনের সাথে বাকবিতন্ডা হয় তাজিমুলের। সন্ধ্যায় সে ও তার মামা ইরফানকে ডেকে নিয়ে যায় সদর উপজেলার বারাকপুর গ্রামের বাড়িতে। পরে সেখানে রড, লাঠিসোঠা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় মেহেপুর জেনারেল হাসপাতালে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকৎসক রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যায় ইরফান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঘটনার দিন রাতেই নিহতের বড় ছেলে আরিফুল ৪ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার সাথে এখন হত্যাকা-ের ধারা যুক্ত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

পারিবারিক বিরোধের জেরে মেহেরপুরে সৎ ছেলের হাতে বাবা খুন!

আপডেট সময় : ১০:২৫:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১ জুলাই ২০১৮