বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এমন কোন মন্তব্য করবেন না : কূটনীতিকদের প্রতি কাদের

  • আপডেট সময় : ১২:৪৮:১০ অপরাহ্ণ, শনিবার, ৩০ জুন ২০১৮
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে এমন কোন মন্তব্য না করার জন্য বিদেশী কূটনীতিকদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘অনুগ্রহ করে এমন কোন মন্তব্য করবেন না, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি এবং জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে।
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবাদুল কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ শুক্রবার কেরানীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা ৪ লেন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন করতে গেলে সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় সাংবাদিকদের সামনে মার্কিন রাষ্ট্রদূতের উদ্দেশে উল্টো প্রশ্ন করেন, ‘একটি রাজনৈতিক দলের একজন নেতা যখন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন বানচালে নাশকতামূলক ভূমিকা রাখে তখন আপনি উদ্বেগ প্রকাশ করেননি কেন?’
পদ্মা সেতু সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এমন কোন মন্তব্য করবেন না : কূটনীতিকদের প্রতি কাদের

আপডেট সময় : ১২:৪৮:১০ অপরাহ্ণ, শনিবার, ৩০ জুন ২০১৮