বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

লামায় ৪কোটি ৩৪ লক্ষ টাকার চোলাই মদ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
  • ৭৮৫ বার পড়া হয়েছে

মো.ফরিদ উদ্দিন,লামা (বান্দরবান) প্রতিনিধি: মাত্র চার মাসের ব্যবধানে ফের বান্দরবানের লামা উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়া থেকে ১ লক্ষ ৪০ হাজার লিটার দেশিয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে র‌্যাব। যার বাজার মূল্য ৪ কোটি ৩৪ লক্ষ টাকা হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানান। উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার সংলগ্ন হেডম্যান পাড়ায় বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির দায়ে হেডম্যান পাড়ার বাসিন্দা থোয়াইহ্লাচিং মার্মার ছেলে বাবু মার্মাকে (১৯) তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা এবং মৃত মংমং মার্মার ছেলে মং মার্মাকে (৩০) আটক করা হয়। জব্দকৃত মদ ও উপকরণের মূল্য প্রায় ৪ কোটি ৩৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্র জানায়, আজিজনগর বাজার সংলগ্ন হেডম্যান পাড়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল পরিমান দেশীয় চোলাই মদ তৈরি ও পাচারের জন্য মজুত করা হয়েছে; এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর কক্সবাজার সদস্যরা বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজিজুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত একটানা অভিযান চালায়। এ সময় পাড়ার ৫০টি বসতঘর থেকে বাণিজ্যিকভাবে তৈরিকৃত ১ লক্ষ ৫ হাজার লিটার দেশীয় তৈরি মদ ও ৩৫ হাজার কেজি মদ তৈরির উপকরণ জব্দ করেন। পাশাপাশি অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করে র‌্যাব। পরে জব্দকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সমুহ প্রকাশ্যে ধ্বংস করা হয়। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রæয়ারী তারিখে একই পাড়ায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে র‌্যাব।
বান্দরবান জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান এক লক্ষ চল্লিশ হাজার লিটার চোলাই মদ ও মদ উপকরণ জব্দসহ ২জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

লামায় ৪কোটি ৩৪ লক্ষ টাকার চোলাই মদ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮