বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

লক্ষীপুরে সড়ক সংস্কারে অনিয়ম, পুন:সংস্কার দাবীতে স্থানীয়দের মানববন্ধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:১৭:০০ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮
  • ৭৯৩ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরে এলজিইডির প্রায় ৩ কিলোমিটারের একটি সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারে বিটুমিনের পরিবর্তে কেরোসিন, পোড়া মবিল, নিম্নমানের পাথরের মিশ্রণ ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বৃষ্টি উপক্ষো করে প্রায় ১৫ কিলোমিটার দূরে থেকে আনা এসব নিম্নমানের মিশ্রণ দিয়ে ইতোমধ্যে সড়কটির প্রায় দেড় কিলোমিটার দায়সারাভাবে সংস্কার করেছে ঠিকাদারের লোকজন। সড়কে পড়ে থাকা গাছের লতাপাতাসহ ঢালাই দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন স্থানীয়রা।

এদিকে সড়কটি পুন:সংস্কারের দাবীতে বুধবার (২৭ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলার মান্দারী পাকার মাথা এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয়রা। এরআগে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দেয় তারা।

জানা গেছে, সদর উপজেলার মান্দারী দফাদার বাড়ি থেকে আমিন বাজার পর্যন্ত এ সড়কটি সংস্কারে ৬২ লাখ ৯৬ হাজার ৫১০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এসএস বিল্ডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটি সংস্কারে কাজ করছে।

মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম জানান, মান্দারী দফাদার বাড়ির সড়কটির সংস্কার কাজে অনিয়ম হচ্ছে। স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে আমি সদর উপজেলা এলজিইডি প্রকৌশলীকে অবহিত করেছি।

এ বিষয়ে জানতে সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোস্তফা মিনহাজকে অফিসে পাওয়া যায় নি। তবে মুঠোফোনে তিনি জানিয়েছেন, অনতিবিলম্বে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য

লক্ষীপুরে সড়ক সংস্কারে অনিয়ম, পুন:সংস্কার দাবীতে স্থানীয়দের মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৭:০০ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮