বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

বান্দরবানের লামায় ভূমি বিরোধ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ৮জন আহত !

  • আপডেট সময় : ০১:১৫:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

ফরিদ উদ্দিন,লামা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। পাহাড়ি জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকাল ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবুল হাসেম (৭৫), নজির আহমদ (৫০), জাহেদা বেগম (৩৭), গোলাম শরীফ (৩৫), নাছিমা আক্তার (২০), নুরুল আলম বুলেট (৩৭), হাবিবা জান্নাত (২৭), ও নুর বানু (২৮)।

স্থানীয় সূত্র জানায়, নলবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আবদুল জলিলের ছেলে আবুল হাসেমের সঙ্গে একই এলাকার আবদুর রহমানের ছেলে গোলাম কাদেরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগও করেন। এক পর্যায়ে বুধবার বেলা ১১টার দিকে গোলাম কাদের, গোলাম শরীফ ও নুরুল আলম বুলেটসহ অন্যরা বিরোধীয় জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে নারীসহ ৮জন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত নজির আহমদ মুঠোফোনে বলেন, সরকার কর্তৃক বন্দোবস্তি প্রাপ্ত হয়ে চার একর জমির ওপর বসতঘর নির্মাণসহ ফলজ বনজ বাগান সৃজন করে চল্লিশ বছর যাবৎ ভোগ করে আসছিলাম। সম্প্রতি ওই জমির ওপর পাশের গোলাম কাদেরের লোলুপ দৃষ্টি পড়ে। তারা জমি দখলে নিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে জবর দখলের অপচেষ্টা চালায়। এতে না পেরে আমাদের ওপর হামলা চালায় এবং আমার ছেলে জাকের হোসেন (১২)কে নিয়ে যায়। এদিকে অভিযোগ অস্বীকার করে গোলাম কাদের জানান, আমি আমার বাগানে গেলে নজির আহমদগং আমাদের ওপর হামলা করেন।

এ বিষয়ে লামার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য

বান্দরবানের লামায় ভূমি বিরোধ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ৮জন আহত !

আপডেট সময় : ০১:১৫:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮