বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে জঙ্গী আটক!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৭:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের মো. আফজাল হোসেন মাস্টার এর বাড়ি থেকে মোঃ তারিকুল ইসলাম ওরফে রুবেল ওরফে আব্দুল্লাহ ওরফে আবু সালামা আল মুজাহিদ ওরফে মোহাম¥দ বিন কাশেম ওরফে তাওহীদুল ইসলাম রিদুয়ান (২২) নামে এক জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকুত জঙ্গী চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ইছাপুরা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান এর পুত্র। ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিক্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার পোতাহাটি গ্রাম থেকে জঙ্গী তরিকুলকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব জানতে পারে যে, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি এর একজন সক্রিয় সদস্য। তারিকুল গত এক বছর যাবৎ শারীরিক, বোমা ও বিস্ফোরক বিষয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, খুলনা এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব এর নেতৃত্বে বিকালে পুনরায় অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পোতাহাটি গ্রামের মো. আফজাল হোসেন মাস্টার, পিতা-মৃত. বেলায়েত হোসেন মন্ডলের পাকা টিনের ছাপড়ার ঘর থেকে ষ্টিলের বক্সের ভিতর রাখা ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫টি তাজা বুলেট, ২টি জিহাদী বই, ১টি পাসপোর্ট (ভারতের ভিসা সংযুক্ত), ১টি মোবাইল সেট, গ্রামীন ফোন কোম্পানীর ৮টি সীম কার্ড ও ৬টি মেমোরী কার্ড উদ্ধার করেন। র‌্যাব আরো জানায় জঙ্গী তারিকুল ২০১৫ সাল হতে জঙ্গিবাদী কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে এবং বিভিন্ন সময়ে শারীরিক, সামরিক ও বিস্ফোরক বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। জঙ্গী তরিকুল স্বীকারোক্তি দেয় যে, সে দীর্ঘদিন যাবৎ প্রশিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি বোমা ও বিস্ফোরক দিয়ে বড় ধরণের নাশকতা করার পরিকল্পনা করছিল। এমনকি পরবর্তীতে সে দেশের বাইরে ‘সিরিয়া অথবা ভারতের কাশ্মীরে’ গিয়ে অন্য আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠীর সাথে সংযুক্ত হয়ে জঙ্গী কর্মকান্ড পরিচালনার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছিল। তার দলে আরও অজ্ঞাতনামা ৭/৮ জন সদস্য রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে জঙ্গী আটক!

আপডেট সময় : ১১:৪৭:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮