বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

জীবননগর ও দামুড়হুদায় বিজিবির পৃথক পৃথক অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৩:১১ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮
  • ৭৫৫ বার পড়া হয়েছে

ভারতীয় চীনা বাদাম পেঁয়াজ ও মদ উদ্ধার
নিউজ ডেস্ক: জীবননগর ও দামুড়হুদায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় চীনা বাদাম, ভারতীয় পেয়াজের বীজ ও ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযানে এসকল চোরাচালানি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার অন্তর্গত সন্তেষপুর মোড়ের রাস্তার উপর হতে ৮৫০ কেজি ভারতীয় চীনা বাদাম (খোসাবিহীন) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
এদিকে, গত সোমাবার বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত আইসিপি চেকপোষ্ট নামক স্থান হতে ৫৬ কেজি ভারতীয় পেয়াজের বীজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।
অপরদিকে, একইদিন বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫শ’ টাকা।
উদ্ধারকৃত ৮৫০ কেজি চীনা বাদাম, ৫৬ কেজি পেয়াজের বীজ এবং ১৩ বোতল মদ’র সর্বমোট মূল্য ৬ লাখ ৯৭ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত পেয়াজের বীজ ও মদ কাষ্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য

জীবননগর ও দামুড়হুদায় বিজিবির পৃথক পৃথক অভিযান

আপডেট সময় : ১১:১৩:১১ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ জুন ২০১৮