বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নাটোরে স্কুল গেটে জলাবদ্ধতা; শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২৪ জুন ২০১৮
  • ৭৫৬ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের গেটে দীর্ঘ জলাবদ্ধতা দূর না করায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রোববার (২৪শে জুন) সকালে স্কুলের পাশের নাটোর-রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানায়, ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় দীর্ঘদিন থেকে স্কুল গেটের ভিতরে ও বাহিরে জলাবদ্ধ হয়ে আছে। জুতা স্যান্ডেল পরে কোন ছাত্র শিক্ষক বা অভিভাবক কারো পক্ষে পায়ে হেঁটে স্কুলে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নাটোর পৌরসভার মেয়র ও জেলা প্রশাসনকে বার বার জাানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। শনিবার রোজার ছুটির পর স্কুল খুললে একই অবস্থা দেখতে পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকালে মর্নিং শিফটের ক্লাশ শুরু সকাল সাড়ে ৯টার দিকে স্কুল থেকে শত শত শিক্ষার্থী বেরিয়ে ও তাদের অভিভাবকরা স্কুলের পাশের নাটোর-রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে দ্রুত এই সমস্যার সমাধান না হলে আবরো বিক্ষোভের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক আমজাদ হোসেন জলাবদ্ধতার কারনে ছাত্র শিক্ষক সকলের সমস্যার কথা স্বীকার করে বলেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সাথে তার কথা হয়েছে, খুব দ্রুত তিনি জলাবদ্ধতা দূর করার কার্যকর উদ্যোগ গ্রহন করবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

নাটোরে স্কুল গেটে জলাবদ্ধতা; শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:১০:৫৫ অপরাহ্ণ, রবিবার, ২৪ জুন ২০১৮