বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গার দশমাইলে রয়েল এক্সপ্রেস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৩:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ জুন ২০১৮
  • ৭৬১ বার পড়া হয়েছে

হেলপার সুমন গুরুত্বর জখম : রাজশাহী রেফার্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দশমাইলে রয়েল এক্সপ্রেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুমন (৩০) নামের এক হেলপার গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়েছে। গতকাল শনিবার ভোর ৫ টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দশমাইল নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত সুমন চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার বকুল ড্রাইভারের ছেলে। জানা গেছে, শনিবার ভোরে ঢাকাম থেকে রয়েল এক্সপ্রেসের ঢাকা মেট্রো ব- (১৫-৩৮৬৩) গাড়িটি চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দশমাইল নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রয়েল এক্সপ্রেসের হেলপার সুমন গুরুতর জখম হয়। এতে কোন যাত্রী হতাহতের খবর না পেলেও হেলপার সুমনের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সুমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহত সুমনের গলাই ২৫টি সেলাই দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সুমনের গলাই কাচের টুকরা ঢুকে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী রেফার্ড করেন। গতকালই তাকে মাইক্রোবাসযোগে চুয়াডাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে, গতকাল রাত ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জখম সুমন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

চুয়াডাঙ্গার দশমাইলে রয়েল এক্সপ্রেস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় : ১১:০৩:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ জুন ২০১৮