বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

লামায় এক ইয়াবাসহ ব্যবসায়ী আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩৩:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২২ জুন ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে

মো.ফরিদ উদ্দিন লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকা থেকে গতকাল রাতে আবুল কাসেম (৩২) নামের এক ব্যবসায়ীকে ৭১ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজিজনগর ইউনিয়নের জাহেদ লতিফ পাড়াস্থ ইসকান্দার টিলা নামক স্থান হতে ৭১ পিস ইয়াবা সহ আবুল কাসেমকে আটক করে স্থানীয়রা। পরে আজিজনগর পুলিশ ক্যাম্পে বিষয়টি জানানো হলে পুলিশ দ্রæত এসে ইয়াবাসহ আসামীকে নিয়ে যায়। রাত সাড়ে ১১টায় আজিজনগর ক্যাম্পের পুলিশ সদস্যরা ইয়াবা ব্যবসায়ী আবুল কাসেমকে ইয়াবাসহ লামা থানা নিয়ে আসেন। আবুল কাসেম লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মোহাম্ম্দ পাড়া গ্রামের মৃত হাজী আবু বক্কর এর ছেলে পুলিশ সুত্রে জানা গেছে।
এদিকে গত ৮ জুন শুক্রবার দিবাগত রাতে আবুল কাসেমকে গজালিয়া তার নিজ বাড়ি হতে ৮পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করেছিল পুলিশ। আইনী ফাঁক দিয়ে আদালত হতে জামিনে বেড়িয়ে এসে আবারো পুরোদমে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে আবুল কাসেম। মাদক ব্যবসায়ীদের বিষয়ে বিচার বিভাগকে আরো কৌশলী হতে অনুরোধ করেন লামা সুশীল সমাজের প্রতিনিধিরা।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, দোষীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লামা থানা মামলা নং- ১১, তারিখ- ২১ জুন ২০১৮ইং। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

লামায় এক ইয়াবাসহ ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৮:৩৩:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২২ জুন ২০১৮